কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটো আগুন নিয়ে খেলছে : মেদভেদেভ

শক্তিশালী রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত
শক্তিশালী রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশে রাশিয়া হামলা করবে না, এটা পশ্চিমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এরপরও রাশিয়াকে দমনের নামে তারা ইউরোপে সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করেছে। এমন পরিস্থিতিতে ৩১ দেশের জোট ন্যাটো আগুন নিয়ে খেলা করছে বলে মন্তব্য করেছেন শক্তিশালী রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর তাসের।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, এই সামরিক জোটের কোনো সদস্য দেশে হামলার পরিকল্পনা আমাদের নেই। এটি পশ্চিমের সব দায়িত্বশীল মানুষের কাছে পরিষ্কার। তবে তারা যদি উসকানি দেয় এবং আমাদের দেশের অখণ্ডতা লঙ্ঘনের চেষ্টা করে তাহলে অবিলম্বে সমুচিত জবাব দেওয়া হবে। এর একটাই অর্থ—এমন এক বড় যুদ্ধ যা ন্যাটো দমাতে পারবে না।

চলতি বছর ন্যাটো প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন হবে। এ উপলক্ষে ৯০ হাজার সেনার বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে সদস্য দেশগুলো। এবারের মহড়ার নাম স্টেডফাস্ট ডিফেন্ডার, ২০২৪। ফেব্রুয়ারি থেকে আগামী মে মাস পর্যন্ত এই মহড়া চলবে। জোটের ৩১ সদস্যের বাইরে সুইডেনও এই মহড়ায় অংশগ্রহণ করেছে। বলা হচ্ছে, জোটটি সর্বশেষ ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময় এমন মহড়া চালিয়েছিল। ওই মহড়ায় এক লাখ ২৫ হাজার সেনা অংশ নিয়েছিল।

ন্যাটোর ককেশাস ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি জাভিয়ের কলোমিনা আর্মেনপ্রেস নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়াকে দমন করাই তাদের এবারের মহড়ার লক্ষ্য। দেশটিকে হুমকি হিসেবে দেখে থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X