কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের হুমকি দিয়েই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমা বিশ্বকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়ার পরের দিন এই পরীক্ষা চালিয়েছে মস্কো। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় পরীক্ষাকেন্দ্র কসমোড্রোম প্লেসেটস্কের ক্রুরা একাধিক পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ারসের একটি যুদ্ধ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণের সময় ওয়ারহেডগুলো কামচাটকা উপদ্বীপের কুরা প্রশিক্ষণ গ্রাউন্ডের নির্ধারিত এলাকায় পৌঁছেছে।

এর আগে গত ২৯ মার্চ ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের অতিরিক্ত নাক গলানোর বিষয়ে সতর্ক করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তাদের এমন হস্তক্ষেপ বৈশ্বিক পারমাণবিক যুদ্ধের সংঘাতের ঝুঁকি বাড়ানোর ইঙ্গিত দেয়।

পশ্চিমা বিশ্বের উদ্দেশে তিনি বলেন, আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডে আঘাত হানতে পারে। এখন তারা যে পরামর্শ দিচ্ছে এবং যা নিয়ে বিশ্বকে ভয় দেখাচ্ছে, তা একটি পারমাণবিক সংঘাতের প্রকৃত হুমকি তৈরি করেছে। এর মানে হবে আমাদের সভ্যতার ধ্বংস।

ইয়ারস ক্ষেপণাস্ত্রটি আরএস-২৪ নামেও পরিচিত। ২৩ মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং একযোগে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় বিরোধে জড়িয়ে রাশিয়া। এই যুদ্ধের মধ্যে চলতি মাসে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচনে পুতিনই ক্ষমতায় ফিরবেন, এমনটাই ধারণা পশ্চিমাদের। ফলে আমেরিকা ও ইউরোপের সঙ্গে নিকট ভবিষ্যতে রাশিয়ার সম্পর্কের উন্নতি হবে এমন সম্ভবনা নেই বললেই চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X