কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন, ক্ষুব্ধ ইসরায়েল

স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির স্বপ্নে দেশটির নাগরিকরা। প্রতীকী ছবি
স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির স্বপ্নে দেশটির নাগরিকরা। প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশ এখনো এই পথে এগোয়নি। এবার সেই অচলায়তন ভেঙে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় দেশ স্পেন।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ। নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের মঙ্গলবার এ কথা জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন। ইতিমধ্যে স্লোভেনিয়া, মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে।

গত সপ্তাহে এ চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয়। এতে তারা জানায়, যখন উপযুক্ত সময় আসবে, তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেইস জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস- তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবেন, তখন ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে।

মূলত গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ের মধ্যে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গতি পেতে পারে। নভেম্বরের নির্বাচন শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখা যেতে পারে।

ইউরোপের চারটি দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা বলেছে, এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সশস্ত্র গোষ্ঠীদের পুরস্কৃত করা।

এদিকে, চলতি মাসেই জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চাইছে ফিলিস্তিন। ২০১১ সালে সংস্থাটির পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিল দেশটি। সেই আবেদন এখনো পড়ে আছে।

কোনো দেশকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে হলে অবশ্যই নিরাপত্তা পরিষদের ছাড়পত্র প্রয়োজন হয়। ছাড়পত্র পাওয়ার পর বিষয়টি উঠবে জাতিসংঘের সাধারণ পরিষদে। ১৯৩ সদস্য বিশিষ্ট এই পরিষদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট দিলেই তবে ওই দেশটি জাতিসংঘে প্রবেশ করতে পারবে।

তবে শঙ্কা রয়েছে এ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে ভেটো দিতে পারে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। যদিও গাজা যুদ্ধ নিয়ে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়েছে দেশটি।

এমনকি দীর্ঘদিনের প্রথা ভেঙ্গে নিরাপত্তা পরিষদে ইসরায়েলবিরোধী প্রস্তাবেও ভোটো দেয়নি ওয়াশিংটন। ফলে ফিলিস্তিনের সদস্যপদ নিয়ে কিছুটা আশার আলো দেখছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X