কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

আল আকসা মসজিদের গম্বুজ। ছবি : সংগৃহীত
আল আকসা মসজিদের গম্বুজ। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ড, স্পেনসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ভুক্ত অন্তত ৪টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। চলতি মাসের ২১ তারিখেই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই।

বৃহস্পতিবার আরটিই নিউজের বরাতে সংবাদটি জানিয়েছে রয়টার্স।

এর আগে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আরটিই নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে আলোচনা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের এসব দেশ আগামী ১০ মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে। ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে।

গত ২২ মার্চ দেওয়া এক যৌথ বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায়, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐকমত্যে পৌঁছেছে তারা।

ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাত মাসের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

এই ঘটনায় যখন বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী আন্দোলন ও জনমত তীব্র আকার ধারণ করছে, তখন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের চার দেশ। একই সঙ্গে ওই অঞ্চলে শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বানও জোরাল হচ্ছে বিশ্বজুড়ে।

১৯৮৮ সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৩৯টিই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েল বলেছে, ওই চার দেশের পরিকল্পনা ‘সন্ত্রাসবাদের জন্য পুরস্কারের’ শামিল; যা আলোচনার মাধ্যমে গাজা সংঘাতের সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X