কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছে নারীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর দেশটিতে দলে দলে নারীরা সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে এই মুহূর্তে ৬৭ হাজারের বেশি নারী কাজ করছে। এদের মধ্যে অস্ত্রধারী সৈনিক হিসেবে সম্মুখ সমরে লড়াই করছে উল্লেখযোগ্য সংখ্যক নারী।

এক টেলিভিশন সাক্ষাৎকারে এসব তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী নাটালিয়া কালমিকোভা। তিনি বলেন, নারী সৈনিকরা এখন গুলি চালানো থেকে শুরু করে ভারী আর্টিলারি মেশিনও নিয়ন্ত্রণ করছেন।

নাটালিয়া কালমিকোভা বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর নারীদের আলাদাভাবে সংগঠিত না করা হলেও বিপুলসংখ্যক নারী সেনাবাহিনীতে যোগ দিতে শুরু করেন। বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে ৬৭ হাজারের বেশি নারী রয়েছেন। এর মধ্যে ১৯ হাজার সাধারণ কর্মী এবং অন্যরা বাহিনীর বিভিন্ন পরিষেবায় নিযুক্ত বলে জানান তিনি।

ইউক্রেন সশস্ত্র বাহিনীর নারী সৈনিক। ছবি : সংগৃহীত

নাটালিয়া উল্লেখ করেছেন, ঐতিহ্যগতভাবে সেনাবাহিনীর কাজকে মেয়েদের কাজ মনে করে না ইউক্রেনের সমাজে। তারপরও চলমান পরিস্থিতির মধ্যে নারীরা দলে দলে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। তারা এখন গুলি চালানো থেকে শুরু করে ভারী আর্টিলারি মেশিনও নিয়ন্ত্রণ করছেন।

নাটালিয়া জানান, নারী সেনারা প্রায় সময়ই শত্রু শিবিরগুলোতে ড্রোন দিয়ে হামলা পরিচালনা করছেন।

ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী জানান, ২০১৮ সালে আইন পরিবর্তনের মধ্য দিয়ে সেনাবাহিনীতে নারীদের প্রবেশ সহজ করেছিল ইউক্রেন। তবে বর্তমানে এই বাহিনীতে নারীদের পদোন্নতি নিয়ে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। সমস্যাগুলো সমাধানেরও প্রক্রিয়া চলছে।

ইউক্রেন বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর ২০২৩ সালে দেশটির সশস্ত্র বাহিনীতে নারীর সংখ্যা ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতেই দেশটির সশস্ত্র বাহিনীতে কাজ করা নারীর সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে যায়।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের আগে, নারীরা প্রধানত চিকিৎসা বিশেষজ্ঞ এবং কেরানির মতো যুদ্ধবিহীন ভূমিকাগুলোতে সীমাবদ্ধ ছিলেন। কিন্তু সামরিক ভূমিকার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার পর, এখন সম্মুখ যুদ্ধ এবং নেতৃত্বের দায়িত্বগুলোও সামলাচ্ছেন নারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X