কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারি বৃষ্টির পর মহারাষ্ট্রের রাস্তায় হাঁটছে কুমির!

মহারাষ্ট্রে রাস্তায় হাঁটছে কুমির। ছবি : সংগৃহীত
মহারাষ্ট্রে রাস্তায় হাঁটছে কুমির। ছবি : সংগৃহীত

কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে। আর সেই বৃষ্টির মধ্যেই রাজপথে উঠে এসেছে এক কুমির। রাস্তায় হেঁটে বেড়ানো সেই কুমিরের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে পথ চলতে গিয়ে বিস্ময়কর কিছু দেখে থমকে দাঁড়ান অনেকে। বিপরীত দিক থেকে কোনো গাড়ি নয়, বেশ জোর কদমেই হেঁটে আসছে এক কুমির। আর এতেই হতবাক হয়ে যান তারা।

মূলত প্রবল বৃষ্টির পর ওই কুমিরটি রাতের আঁধারে রাস্তায় চলে আসে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহরাষ্ট্রে। রবিবার রাতে এমন বিস্ময়কর ঘটনারই সাক্ষী হন কিছু মানুষ। অনেকে গাড়িতে বসে এই ঘটনার ভিডিয়ো তুলে রাখেন। এই ভিডিয়োগুলো পরে সমাজমাধ্যমে ভাইরাল হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টির পরে মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি জেলার লোকেরা রাস্তায় একটি বিশাল কুমিরকে হাঁটতে দেখে অবাক হয়ে গেছেন। গাড়িতে বসে থাকা এক যাত্রীর তোলা একটি ভিডিওতে চিপলুনের রাস্তায় এই সরীসৃপটিকে হাঁটতে দেখা গেছে।

কুমরটি নিকটবর্তী শিব নদী থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। মূলত ওই নদীটি বহু সংখ্যক কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, চিপলুন এবং রত্নাগিরি জেলার অন্যান্য জায়গায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১১

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১২

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৩

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৪

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৫

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৬

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৭

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৮

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৯

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

২০
X