কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

১০ পদের বিপরীতে ১৮০০ প্রার্থী, চাপে ভাঙল রেলিং

চাকরির জন্য প্রার্থীদের ভিড়। ছবি : সংগৃহীত
চাকরির জন্য প্রার্থীদের ভিড়। ছবি : সংগৃহীত

সরকারি যেন সোনার হরিণ। এ জন্য কখনো কখনো তৃতীয় শ্রেণির বিভিন্ন চাকরিতেও প্রায়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও আবেদনের লম্বা তালিকা দেখা যায়। তবে এমন চিত্র যদি প্রাইভেট কোনো চাকরির ক্ষেত্রে হয়, তাহলে তা নিশ্চয় অবাক হওয়ার মতো বিষয় ছাড়া কিছু নয়।

ঠিক তেমনই একটি ঘটনা এবার সামনে এসেছে। বেসরকারি একটি কোম্পানিতে ১০টি পদের বিপরীতে আবেদনপত্র নিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন ১৮০০ প্রার্থী। তাদের বাড়তি চাপের কারণে ভবনের রেলিং ভেঙে গেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ১০টি পদের জন্য ১৮০০ প্রার্থী সাক্ষাৎকারের জন্য গিয়েছিলেন। ফলে প্রার্থীদের ভিড় ও লোকসমাগমের চাপাচাপির কারণে ভবনের একটি রেলিং ভেঙে পড়েছে।

এ ঘটনায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস মোদি সরকারকে দায়ী করছে। তারা বলছে, গুজরাটকে মডেল হিসেবে আখ্যা দিয়ে আসছে মোদি সরকারের দল। অথচ এ জায়গাতেই এতসংখ্যক লোক বেকার রয়েছেন।

অন্যদিকে এ ঘটনায় নিয়োগকারী প্রতিষ্ঠানকে দায়ী করেছেন বিজেপির এক নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরিপ্রার্থীদের দীর্ঘ লাইনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, শত শত প্রার্থী চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা সাক্ষাৎকারের জন্য একটি হোটেলে ঢোকার চেষ্টা করছেন। এ সময় লাইনে পেছনের দিকে থাকা লোকজন সামনের লোকজনকে ধাক্কা দিচ্ছে। তখন সেখানকার দুই একজন রেলিঙের ওপর দাঁড়ান। এরপরই রেলিংটি পুরোপুরি ভেঙে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এটি কি ভারতের বেকারত্বের নির্মম চিত্র?

এ ঘটনায় বিজেপির স্থানীয় এমপি মাঙ্কুশ বাসাবা বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে সেটি হলো মিনি ইন্ডিয়া। এ জায়গায় সব রাজ্যের মানুষ কাজের খোঁজে আসেন।

তিনি নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর দোষ চাপিয়ে বলেন, মাত্র ১০ জন লোক নেওয়ার কথা হলেও এখানে সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে। এর বদলে তাদের উচিত ছিল কিছু বিধিনিষেধ আরোপ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১০

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১১

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১২

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৩

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৪

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৫

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৬

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৮

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

২০
X