কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের শপথগ্রহণের পরেই ড. ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৯ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসসহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি। সেখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাব্যক্ত করে বলেন, আশা করি খুব শিগগিরই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব।

দীর্ঘ টানাপড়েন, উৎকণ্ঠার পর অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি।

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের আঁচ পড়েছিল ভারতের পশ্চিমবঙ্গেও। বিভিন্ন বামপন্থি সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্রদের সমর্থন জানিয়ে কলকাতার রাজপথে বিক্ষোভ-মিছিল হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সব নাগরিকই অপেক্ষায় বসেছিলেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কার হাতে যায় তা দেখার জন্য।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পরই নোবেলজয়ী ড. ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার ছাড়াও কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসায়ী সমিতির নেতা মনোতোষ সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X