কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাহুলের জন্য পাত্রী খুঁজছেন সোনিয়া!

রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত
রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিয়ের জন্য পাত্রী দেখার কথা বলেছেন তার মা ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত ৮ জুলাই ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাত সফরে গিয়েছিলেন রাহুল। সেখানে স্থানীয় কিষানিদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী। সফরকালে তাদের জিজ্ঞেস করেন তারা কখনো দিল্লি দেখেছেন কিনা? উত্তরে না সূচক জবাব এলে কথা দিয়ে আসেন, তাদের রাজধানী দিল্লিতে ঘোরাবেন এবং নিজ বাড়িতে আপ্যায়ন করাবেন।

এরপর এই কিষানিদের হরিয়ানা থেকে বাসে করে রাজধানী দিল্লিতে নিয়ে আসেন রাহুল। সেখানে গান্ধী পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আড্ডা আর আলোচনায় উঠে আসে রাহুলের বিয়ের বিষয়টিও। সোনিয়ার সঙ্গে আলাপরত এক কিষানি বলেন, ‘রাহুলকে বিয়ে দিন’। জবাবে হাসতে হাসতে সোনিয়া বলেন, ‘আপনি মেয়ে খুঁজে দিন।’ এ সময় রাহুলও মজা করে বলেন, ‘বিয়ে হবে।’

আরও পড়ুন : হাইকোর্ট থেকেও আশার কথা শুনলেন না রাহুল

কিষানিদের সঙ্গে গান্ধী পরিবারের এমন সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের বর্তমান নাম) শেয়ার করেছেন রাহুল গান্ধী। এমনকি রাহুল ও প্রিয়াঙ্কার ছোটবেলার নানা স্মৃতি নিয়েও কথা বলতে শোনা যায় তাদের। ভিডিওটিতে কিষানিদের সঙ্গে নাচতেও দেখা যায় সোনিয়া গান্ধীকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে রাহুল লিখেন- ‘মা, প্রিয়াঙ্কা এবং আমার কিছু বিশেষ অতিথির সঙ্গে স্মরণীয় একটি দিন! সোনিপাতের কিষানি বোনদের দিল্লি দর্শন। বাড়িতে তাদের সঙ্গে খাবার খেয়েছি এবং অনেক আনন্দ করেছি। পাশাপাশি কিছু অমূল্য উপহার পেয়েছি দেশি ঘি, মিষ্টি লাচ্ছি, ঘরে তৈরি আচার ও প্রচুর ভালোবাসা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১০

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১১

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৪

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১৬

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৭

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৮

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

২০
X