কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৭:২৮ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্ট থেকেও আশার কথা শুনলেন না রাহুল

ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

মানহানির মামলায় সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা আবেদন খারিজ করে দিয়েছেন গুজরাট হাইকোর্ট। আজ শুক্রবার তার আবেদন খারিজ করে রায় দেন গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

শুক্রবার রাহুল গান্ধীর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা ছিল। শুনানি শেষে এক সংক্ষিপ্ত ঘোষণায় বিচারপতি হেমন্ত প্রচ্ছক বলেন, ‘নিম্ন আদালত রাহুল গান্ধীর সাজার যে রায় দিয়েছেন, তা সঠিক।’

হাইকোর্টের এ রায়ের ফলে রাহুলের সংসদ সদস্যপদ ফিরে পাওয়ার আশা ফিকে হয়ে এলো। আগামী বছরের লোকসভা নির্বাচনেও প্রার্থিতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে তাকে। সুপ্রিম কোর্টও সাজা বহাল রাখলে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি।

২০১৯ সালে কর্নাটকে এক নির্বাচনী প্রচারে রাহুল প্রশ্ন তুলেছিলেন, “সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?” এ মন্তব্যের পর রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন বিজেপি নেতা পূর্ণেশ মোদি।

এরপর এ মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে এ সময় রাহুলের জামিন আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক।

পরে গত ৩ এপ্রিল ম্যাজিস্ট্রেট আদালতের এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুরাটেরই দায়রা জজ আদালতে আবেদন করেন রাহুল গান্ধী। কিন্তু ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা জজ বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন। এরপর হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। আজ শুক্রবার সাজার ওপর স্থগিতাদেশ না দেওয়ায় রাহুলকে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X