কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাজস্থানে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান । ছবি : সংগৃহীত
রাজস্থানে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান । ছবি : সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাজস্থানের বারমেরে উত্তরলাই বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট। গতকাল সোমবার স্থানীয় সময় ১০টার দিকে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

আইএএফের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বারমেরের একটি প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তবে তিনি আহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে এই দুর্ঘটনাটি ঘটে। তবে, এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি এবং কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী বলেছে, বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। এ ঘটনায় কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে ফাইটার প্লেনটি একটি আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলছে।

এদিকে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সে ভিডিওতেও বিমানটি আগুনে পুড়তে দেখা যাচ্ছে। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৪ জুন নাসিকের শিরসগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সে ঘটনায়ও পাইলট এবং কো-পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১১

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১২

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৩

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৪

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৫

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৬

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৭

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৮

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৯

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

২০
X