কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

হিমাচলে ভারি বৃষ্টিপাতে মৃত বেড়ে ৫০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস এবং বজ্রপাত দেখা দিয়েছে। এসব ঘটনায় প্রাণহানির সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক টুইটবার্তায় জানান, মান্ডি জেলার সম্ভল ও পান্ডোহ এলাকায় সাত ব্যক্তি বন্যার বানে ভেসে গেছেন। ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম চলছে।

এর আগে ভারি বৃষ্টিপাত সম্পর্কিত পৃথক দুই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া গতকাল রাতে সোলান জেলায় একটি বজ্রপাতে সাতজন এবং শিমলা শহরের সামার হিল এলাকায় একটি শিব মন্দির ধসে ৯ জন মারা যান।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, তিনি মৃতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে।

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হিমাচলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকবে। চামবা, কাংরা, হামিরপুর, মান্দি, বিলাশপুর, সোলান, শিমলা, কুল্লু ও সিরমাউর জেলার কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে হিমাচলে ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ২০০ পর্যটক আটকা পড়েছেন। ২৪ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এখন পর্যন্ত বর্ষা মৌসুমে বিভিন্ন কারণে এই প্রদেশে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X