কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইলন মাস্কের সন্তানদের কী উপহার দিলেন মোদি

ইলন মাস্কের সন্তানদের সঙ্গে নরেন্দ্র মোদি
ইলন মাস্কের সন্তানদের সঙ্গে নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে সাক্ষাতের সময় ইলন মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তান ছিলেন। মোদি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তিনজনকে উপহার দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি শিশুদের তিনটি বই উপহার দেন। সেসব হলো- নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য ক্রিসেন্ট মুন, দ্য গ্রেট আর কে নারায়ণ কালেকশন এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র।

প্রধানমন্ত্রী মোদির এক্স-এ শেয়ার করা সাক্ষাতের ছবিতে মাস্কের সন্তানদের এই বইগুলো পড়তে দেখা গেছে। এ সময় উপহার পেয়ে শিশুরা বেশ উৎফুল্ল ছিল।

ওই পোস্টে মোদি লিখেন, ইলন মাস্কের পরিবারের সাথে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলাও আনন্দের ছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বাণিজ্য থেকে অভিবাসন, একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে।

বৈঠক শেষে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, 'বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকী, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি?'

জবাবে ট্রাম্প বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে, শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর (মোদির) ওপর ছেড়ে দিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X