কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান। পুরোনো ছবি
সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান। পুরোনো ছবি

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র বন্দুকযুদ্ধ চলছে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার তানিমার্গ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার পেহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করার একদিন পরই এই অভিযান শুরু হয়েছে।

সূত্র জানায়, আজ সন্ধ্যায় এই এনকাউন্টার শুরু হয়েছে। দুই সন্ত্রাসী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে হত্যা করে। এর কয়েক ঘণ্টা পরই কুলগামে শুরু হয় এই সংঘর্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের বেইসারান ঘাসবনে ভয়াবহ হামলার পর পুরো কাশ্মীর উপত্যকায় উচ্চ সতর্কতা জারি রয়েছে। কুলগামে চলমান এই এনকাউন্টার সেই সতর্কতারই অংশ বলে মনে করা হচ্ছে।

সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘটনার পর কাশ্মীর সফর করেছেন। তিনি এলজিও মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এছাড়া নিজের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হামলার তীব্র নিন্দা করে বলেন, এই নৃশংস হামলার পেছনে যারা রয়েছে, তারা শাস্তি পাবে। তাদের ষড়যন্ত্র সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও দৃঢ় হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, ভারত সন্ত্রাসের সামনে কখনো মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১০

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১১

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৩

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৪

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৫

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৬

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৮

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৯

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

২০
X