মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নৌ কর্মকর্তা স্বামীর কফিনে স্যালুট দিয়ে যা বললেন স্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাশ্মীরে মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের বুলেটের আঘাতে মাত্র সাত দিনের বিবাহিত জীবনের ইতি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের। ভারতের জাতীয় পতাকায় মোড়া কফিনে স্বামীর দেহকে শেষ বিদায় জানান হিমাংশী।

মঙ্গলবার থেকেই পহেলগামের বৈসরনে নিথর স্বামী বিনয় নরওয়ালের মৃতদেহের পাশে তার চুপচাপ বসে থাকার ছবি ঘুরে বেড়িয়েছে সামজিক মাধ্যমে। বুধবার (২৩ এপ্রিল) সেই তরুণীই স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে স্যালুট দিলেন।

এদিন দিল্লি বিমানবন্দরে স্বামীর কফিনবন্দি দেহের সামনে অঝোরে কাঁদতে কাঁদতে হিমাংশী বলতে থাকেন, ‘প্রার্থনা করি, তোমার আত্মা যেন শান্তি পায়…তুমি আমাদের গর্ব।’ এরপর তাকে সামলাতে দেখা যায় পরিবারের অন্যদের। কফিনের পাশে দাঁড়িয়ে স্যালুট দেন হিমাংশী।

বুধবার যখন দিল্লি বিমানবন্দরে নৌসেনার তরফে বিনয় নরওয়ালকে শেষ শ্রদ্ধা জানানো হয়, তখনই সেখানে উপস্থিত ছিলেন হিমাংশী ও তার পরিবারের অন্য সদস্যরা। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী লেফটেন্যান্ট বিনয়কে শেষ শ্রদ্ধা জানান।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যানুসারে, গত ১৬ এপ্রিল বিয়ে হয় বিনয় নরওয়াল ও হিমাংশীর। বিনয় কেরালার কোচিতে থাকেন। হিমাংশীর বাড়ি হরিয়ানার গুরুগ্রামে। ১৯ এপ্রিল বিয়ের প্রীতিভোজের পর মধুচন্দ্রিমায় ইউরোপ যাওয়ার পরিকল্পনা বাতিল করে কাশ্মীর যেতে চান দম্পতি।

সব ঠিকই ছিল। মঙ্গলবার বৈসরন ভ্যালিতে ভেলপুরি খাচ্ছিলেন দুজনে। সেই সময়ই হঠাৎ শুরু হয় হামলা। কিছু বুঝে ওঠার আগেই একে-৪৭ রাইফেলের গুলিতে বিদ্ধ হন বিনয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X