কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২৫ মিনিটে পাকিস্তানে ২৪ হামলায় নিহত ৭০, দাবি ভারতের

ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের একটি ভবন। ছবি : সংগৃহীত
ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের একটি ভবন। ছবি : সংগৃহীত

ভারত পাকিস্তান উত্তেজনা রূপ নিয়েছে যুদ্ধে। এ যুদ্ধে ২৫ মিনিটে ২৪ হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।

বুধবার (০৭ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানান, মাত্র ২৫ মিনিটে ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ২৪ হামলা চালিয়েছে। এতে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিকে নিশানা করা হয়েছে। এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৭০ সন্ত্রাসী।

তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযান চালানো হয়েছে। রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে এ হামলা চালানো হয়। এতে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর যৌথভাবে অংশ নেয়।

তিনি আরও বলেন, এই পদক্ষেপ ছিল পরিমিত, দায়িত্বশীল এবং সন্ত্রাসবাদ প্রতিরোধের একটি বাধ্যতামূলক প্রতিক্রিয়া। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো ভবিষ্যতে আরও হামলার পরিকল্পনা করছিল বলে আমাদের গোয়েন্দা সূত্র জানিয়েছে।

বিক্রম মিস্রি বলেন, আমরা কারও বিরুদ্ধে যুদ্ধ চাই না। কিন্তু নিজেদের সীমানা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের ব্যবস্থা নেওয়া আবশ্যক।

ভারতের সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি বলেন, গত তিন দশক ধরে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে রয়েছে নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ এলাকা ও লঞ্চ প্যাড। এবার সেই অবকাঠামো ধ্বংস করা হয়েছে যাতে ভবিষ্যতের হামলা ঠেকানো যায়।

ভারত পাকিস্তানের যেসব এলাকায় হামলা করেছে তা হলো- বাহাওয়ালপুরের মারকাজ সুবহান আল্লাহ, মুরিদকে-এর মারকাজ তৈয়বা, সরজল (তেহরা কালান), মেহমুনা জয়া সুবিধা (শিয়ালকোট), মারকাজ আহলে হাদীস বরনালা, ভিম্বার মারকাজ আব্বাস (কোটলী), মাসকার রাহিল শহীদ (কোটলী), মুজাফফরাবাদে শাওয়াই নালা ক্যাম ও মারকাজ সৈয়দনা বিলাল-৩।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের ৯টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X