কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যখন উঠে দাঁড়াই, চারপাশে শুধু লাশ : বিমানের বেঁচে যাওয়া যাত্রী

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্ব কুমার রমেশ। ছবি : সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্ব কুমার রমেশ। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই বিমান থেকে অলৌকিকভাব বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্ব কুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক।

লন্ডনের বাসিন্দা ৪০ বছর বয়সী রমেশ কথা বলেন হিন্দুস্তান টাইমসের সঙ্গে। তিনি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর তার চারপাশে মৃতদেহ দেখতে পান বলে বর্ণনা করেছেন।

হাসপাতাল থেকে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব কুমার রমেশ বলেন, ‘সবকিছু এত দ্রুত ঘটে গেল। আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে শুধু লাশ। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌড়ে গেলাম। আমার চারপাশে বিমানের টুকরো টুকরো ছিল।’

পরিবারের সঙ্গে দেখা করতে রমেশ তার ভাইকে নিয়ে যুক্তরাজ্যে ফিরছিলেন, যিনি বিমানের অন্য সারিতে বসে ছিলেন।

রমেশ বলেন, ‘আমি তাকে আর খুঁজে পাচ্ছি না’

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রমেশ ছিলেন বিমানের ১১-এ নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে, তিনি হেঁটে চলেছেন—সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন; শরীরেও তেমন কোনো পোড়া চিহ্ন নেই।

বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১ আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি তখন প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ছিল। হঠাৎ করেই এটি নিচে নামতে শুরু করে।

পাইলট দুর্ঘটনার ঠিক আগে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X