রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি ক্রেতাকে খুশি করতে নেচে দেখালেন অফিস কর্মী (ভিডিও)

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

একদল অফিস কর্মী বিভিন্ন অঙ্গভঙ্গী করে নেচে যাচ্ছেন। দলবদ্ধ নাচের রেশ কাটতে না কাটতেই একজন পুরুষ সহকর্মী একাই নাচতে শুরু করেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন বিদেশি ক্রেতা। তার মুখে হাসি আর হাত তালি দেখে বোঝা যাচ্ছিল তিনিও বেশ আনন্দ পাচ্ছেন।

অফিসের ভেতরে এমন নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, দক্ষিণি ও বলিউডের গানের তালে তালে তারা নাচছেন। আলোচিত এই ঘটনাটি ঘটেছে ভারতে। বিদেশি ক্রেতা এসেছেন, আর তাকে খুশি করতে অফিসের কর্মীরা নাচা শুরু করেছেন।

ওক ইমিনেন্ট নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়, যেখানে কর্মীদের নাচের তীব্র সমালোচনা করে লেখা হয় : করপোরেট অফিসগুলো ছাপড়িকরণ করা বন্ধ করা উচিত ভারতের। এটি খুবই করুণ যে ভারতীয় মেয়েরা অফিসে নাচছে এবং বিদেশি ক্রেতাকে শুভেচ্ছা জানাচ্ছে। বেচারা ক্রেতাও বাধ্য হয়ে নাচছে। এ ধরনের বিষয় অন্য দেশগুলোতে ধারণা দেবে যে ভারতের অফিসগুলো ক্যাজুয়াল এবং কাজ করার উপযোগী নয়। অনেক নেটিজেন এই ভিডিওটিকে ‘করুণ’ এবং ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেছেন।

তবে বিতর্কের অপর পিঠে, অনেকেই আবার এই নাচের পক্ষেও নিজেদের মতামত তুলে ধরেছেন। তাদের মতে, এটি ভারতের সংস্কৃতি এবং অফিসের কর্মীদের কর্মোদ্যমতার এক ভিন্নরকম বহিঃপ্রকাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X