কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পেহেলগামের হামলাকারীদের সবাই নিহত : পার্লামেন্টে অমিত শাহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে এদের হত্যা করা হয় বলে জানান তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অমিত শাহ।

তিনি বলেন, ‘২২ এপ্রিল বৈসরান এলাকায় তিনজন সন্ত্রাসী পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল। আমি সংসদে জানাতে চাই, ওই তিন সন্ত্রাসীই নিহত হয়েছে।’ অমিত শাহের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ছিলেন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। এই সংগঠনকে জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।

অমিত শাহ আরও দাবি করেন, হামলায় তাদের জড়িত থাকার বিষয়টি ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর কাছে প্রমাণসহ স্পষ্টভাবে রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের পাহাড়ি এলাকায় সোমবার অভিযান চালিয়ে ওই তিনজনকে হত্যা করা হয়।

গত এপ্রিল মাসে ভারতশাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্থান পেহেলগামের বৈসরান জঙ্গলে হঠাৎ করে পর্যটকদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। হামলায় নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন, বাকিরা সবাই ভারতীয়।

ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। হামলার জেরে গত মে মাসে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিন ধরে সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলটি উভয় দেশই নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। এ নিয়ে দুদেশের মধ্যে ইতোমধ্যে দুটি পূর্ণমাত্রার যুদ্ধসহ বহুবার সীমান্ত সংঘর্ষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X