স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

ঘরের মাঠে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ দল। তিন বিভাগেই সেদিন দুর্দান্ত ছিলেন টাইগার ক্রিকেটাররা। তাসকিন, লিটন, সাইফ হাসানরা ছিলেন জয়ের নায়ক। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলতে নামবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজই সিরিজ নিশ্চিত করে ফেলতে পারবে লিটন দাসের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ—সেই প্রশ্ন অনেকেরই। তবে টাইগারদের সহকারী কোচ সালাউদ্দিন ইঙ্গিত দিয়েছেন প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের।

রোববার ১৬ সদস্যের দলে একাদশের বাইরে থাকা পাঁচজনের মধ্যে চারজনকে নিয়ে প্রস্তুতি সারেন কোচিং প্যানেলের সদস্যরা। অনুশীলন করা কাউকে কি দেখা যাবে পরের ম্যাচে, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।’ কোচের এমন বক্তব্য স্পষ্ট ধারণা দেয় যে, টাইগারদের একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশ যদি একাদশে পরিবর্তন আনেও সেটি হবে ওয়ার্কলোডের কারণে। তাসকিন আহমেদকে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট, যদিও সেটির সম্ভাবনা খুব যে বেশি তা বলা যাবে না। অন্য়থায় দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসার সুযোগ নেই বললেই চলে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X