কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের তিন রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের অন্তত তিনটি রাজ্যে একটি কাশির সিরাপ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সিরাপটিতে বিষাক্ত পদার্থ ডাইথিলিন গ্লাইকোল (ডিইজি) পাওয়া গেছে, যা শিল্পকারখানায় ব্যবহৃত এক ধরনের রাসায়নিক এবং অল্প পরিমাণেও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

স্থানীয় কর্তৃপক্ষের প্রতিবেদনে জানা গেছে, এই সিরাপ সেবনের পর বেশ কয়েকটি শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এএফপি জানায়, আগস্টের শেষ দিক থেকে মধ্যপ্রদেশ ও রাজস্থানে পাঁচ বছরের কম বয়সী কমপক্ষে নয়টি শিশুর মৃত্যু এই সিরাপের সঙ্গে সম্পর্কিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষাগারে শিশুদের খাওয়া সিরাপের নমুনায় অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি মাত্রায় ডিইজি পাওয়া গেছে।

এই সিরাপটি স্রেসান ফার্মা নামের একটি ওষুধ কোম্পানি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি কারখানায় কোল্ড্রিফ কাফ সিরাপ ব্র্যান্ডে উৎপাদন করে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই সিরাপের বিক্রি রাজ্যজুড়ে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অন্যান্য পণ্য বিক্রিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, তামিলনাড়ু ও কেরালা রাজ্যও কাশির সিরাপটির বিক্রি নিষিদ্ধ করেছে।

ভারতে উৎপাদিত কাশির সিরাপ গত কয়েক বছরে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের জন্ম দিয়েছে। ২০২২ সালে ভারতের একটি কোম্পানির তৈরি সিরাপের সঙ্গে গাম্বিয়ায় ৭০ জনেরও বেশি শিশুর মৃত্যু যুক্ত ছিল, যা বিশ্বজুড়ে ভারতীয় ওষুধের মান নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X