সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

যুবককে হত্যাচেষ্টার আগে খুঁড়ে রাখা হয়েছিল কবর। ছবি : কালবেলা
যুবককে হত্যাচেষ্টার আগে খুঁড়ে রাখা হয়েছিল কবর। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ির মিলে যুবককে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ফরহাদ বেপারী ওরফে ঠান্ডু।

শনিবার (৪ অক্টোবর) রাতে সদরপুর থানায় মামলা করেন তিনি।

ভুক্তভোগী ফরহাদ বেপারী ওরফে ঠান্ডু (৩৫) একই উপজেলার ছলেনামা এলাকার বেপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি ফরহাদ ব্যাপারীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করতে চেয়েছিলেন। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর প্রস্তুত করে রাখা হয়। তবে তার ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার–চেঁচামেচি শুরু করেন। তখন এলাকাবাসী এগিয়ে আসেন। একপর্যায়ে তার স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি পালিয়ে যান। তবে রাতে অভিযান চালিয়ে স্ত্রী লাবনী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

ফরহাদ ব্যাপারীর ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন। তিনি টাকা জমিয়ে ১১ লাখ টাকা জমি কেনার জন্য স্ত্রী ও শাশুড়িকে দিয়েছিলেন। কিন্তু তারা জমি না কিনে তাকে হত্যা করে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটিয়েছেন।

ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার বলেন, এ ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। যেভাবে আগে থেকে কবর খুঁড়ে, ঘুমের ওষুধ খাইয়ে ফরহাদকে হত্যার চেষ্টা করা হয়েছিল এ জাতীয় ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। অন্য কোথাও ঘটেছে বলেও শুনিনি। তবে এ ঘটনার পর এলাকাবাসী ওই পরিবারের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছে।

সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ফরহাদ ব্যাপারীর স্ত্রী লাবনী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অন্য দুই পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ব্যক্তির গলার ক্ষত গভীর নয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১০

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১১

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১২

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৩

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৪

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৫

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৬

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৮

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X