কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

‘প্রধানমন্ত্রী হতে গেলে চাঁদে যেতে হবে রাহুলকে’ বিজেপির খোঁচা

বাঁয়ে হিমন্ত বিশ্ব শর্মা ও ডানে রাহুল গান্ধী। ফাইল ছবি
বাঁয়ে হিমন্ত বিশ্ব শর্মা ও ডানে রাহুল গান্ধী। ফাইল ছবি

ক্রমশ এগিয়ে আসছে ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে হাতে হাত মিলিয়েছে দেশটির বিরোধী দলগুলো। তাই কোনো পক্ষই অপর পক্ষকে ছাড় দিতে রাজি নয়। কোনো সুযোগই ছাড়ছেন না রাজনীতিবিদরা। একদিকে বিজেপি নেতাদের মুখে একটাই কথা, নরেন্দ্র মোদির কোনো বিকল্প নেই। অন্যদিকে একজোট হয়ে বিজেপির হাত থেকে প্রধানমন্ত্রীর চেয়ার ছিনিয়ে নিতে পারবে বলে প্রত্যাশা ইন্ডিয়া জোটের। ঠিক এমন সময় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল গান্ধী চাঁদে গেলেই একমাত্র প্রধানমন্ত্রী হতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা এসব কথা বলেন। সেখানে ইন্ডিয়া জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাহুল গান্ধীকে চাঁদে যেতে হবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। যদি তিনি প্রধানমন্ত্রী হতে চান, তাহলে তাকে আমরা চন্দ্রযানে করে চাঁদে পাঠিয়ে দেব।’

এদিকে সনাতন ধর্ম নিয়ে ডিএমকে নেতা যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গেও কংগ্রেসকে একহাত নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পুরো ঘটনায় কংগ্রেস কোনো মন্তব্য করেনি, তার মানে এই যে এর পেছনে কংগ্রেস ছিল বলে দাবি করেন তিনি। এ ছাড়াও সম্প্রতি সাংবাদিকদের বয়কট করার ইস্যুতে হিমন্ত বিশ্ব শর্মা ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X