কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ

দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিন্ন হলে ‘ধর্ষণ’ নয়

এলাহাবাদ হাইকোর্ট। ছবি : সংগৃহীত
এলাহাবাদ হাইকোর্ট। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিন্ন হলে তা ধর্ষণ নয় বলে পর্যবেক্ষণ জানিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। এ সময় আদালতের বিচারক জানান, দীর্ঘ শারীরিক সম্পর্কের পরও কেউ যদি বিয়ে করতে অসম্মত হন বা শারীরিক সম্পর্ক ছিন্ন করেন, তা ধর্ষণ বল বিবেচিত হবে না। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই মামলায় প্রেমিকার সম্মতিতে প্রেমিকের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রেমিক। তাদের দুইজনের পরিবারও এই শারীরিক সম্পর্কের কথা জানত। যদিও পরে এ সম্পর্ক ভেঙে যায় এবং বিয়ে করতেও অস্বীকার করেন ওই প্রেমিক। এতে আদালতে দ্বারস্থ হন প্রেমিকা। আর সে মামলার পর্যবেক্ষণে আদালত এমনটি জানিয়েছে।

মামলার বিচারক অনীশ কুমার গুপ্তা জানিয়েছেন, ১৫ বছরের বেশি সময় ধরে পরিচিত ছিলেন প্রেমিক-প্রেমিকা। এমনকি ৮ বছরের বেশি সময় ছিল তাদের মধ্যকার এমন সম্পর্ক। তিনি প্রেমিকার আবেদন খারিজ করে দেন।

তিনি জানান, দীর্ঘ শারীরিক সম্পর্কের পরও কেউ যদি বিয়ে করতে অসম্মত হন তাহলে তা ধর্ষণ বল বিবেচিত হবে না। ওই ব্যক্তির প্রতিশ্রুতি অনুসারে তার প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করার পর এফআইআরটি নথিভুক্ত করা হয়েছিল। এখানে এটা স্পষ্ট যে, তার বিয়ের প্রতিশ্রুতি মিথ্যা ছিল না। কিন্তু পরবর্তী ঘটনাবলির কারণে, প্রেমিক ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকার করেন।

এর আগে গত আগস্ট মাসে ধর্ষণ সংক্রান্ত অনুরূপ একটি রায় দিয়েছিল কর্নাটক হাইকোর্ট। ওই মামলায় বলা হয়, ২০১৯ সাল থেকে প্রেমিক -প্রেমিকার মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তারা উভয়ের সম্মতিতে এমন সম্পর্কে জড়িয়েছিলেন। এ মামলায় বিচারপতি এম নাগাপ্রসন্ন তার পর্যবেক্ষণে জানান, এই ধরনের সম্পর্ককে কখনই ধর্ষণ বলা যাবে না।

ওই মামলায় ধর্ষণের অভিযোগ করে ওই নারী কর্নাটক হাইকোর্টে দায়ের করেন। পিটিশনে তিনি বলেন, ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়। ওই নারীর বাড়ির কাছেই থাকতেন ওই যুবক। তিনি ভালো রান্না পারতেন। আর সে অসিলায় প্রায়ই নারীকে নিমন্ত্রণ করতেন তিনি। এরপর একসাথে বিয়ারও খেতেন তারা। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো।

পিটিশনে ওই নারী আরও উল্লেখ করেন, প্রায় ৬ বছর ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। পরে তাকে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক। এ ঘটনায় ওই নারী ধর্ষণের অভিযোগ করে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত এমন পর্যবেক্ষণ জানিয়ে আবেদন খারিজ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X