কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৪০

ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ছবি : সংগৃহীত
ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে (৫ অক্টোবর) মুম্বাইয়ের গোরগাঁও এলাকায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে এক শিশুসহ ১২ জন পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন।

অগ্নিকাণ্ডে আহতদের মুম্বাইয়ের দুটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, রাত ৩টার দিকে গোরেগাও এলাকার স্থানীয় পশ্চিম আজাদ নগর এলাকার জয় ভবানী ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X