কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের দ্বিতীয় বিয়ে করতে লাগবে অনুমতি!

বিয়ের প্রতীকী ছবি।
বিয়ের প্রতীকী ছবি।

সরকারি চাকরিজীবীদের চাকরির ক্ষেত্রে মানতে হয় নানান নিয়ম। অনেক সময় তা ব্যক্তিজীবনেও ঢুকে পড়ে। এবার ভিন্ন রকম এক নির্দেশনা দিয়ে তাদের বলা হয়েছে, দ্বিতীয়বার বিয়ে করতে হলেও নিতে হবে সরকারের অনুমতি। আর তা না হলে খোয়াতে হতে পারে চাকরি!

সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য এমন বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতের আসাম সরকার। নির্দেশ জারি করে বলা হয়েছে, রাজ্যের কোনো সরকারিকর্মী সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আসাম সরকারের মুখ্য সচিব নীরাজ ভার্মা গেল ২০ অক্টোবর এই নির্দেশনা দিয়েছেন। আর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তা প্রকাশ্যে আসে।

যদি কোনো সরকারি কর্মচারী নিয়ম ভঙ্গ করে দ্বিতীয়বার বিয়ে করেন, তবে তার বিরুদ্ধে ‘শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ এনে বাধ্যতামূলক অবসর নিতে বলা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

নীরাজ ভার্মা তার ওই নির্দেশে জানিয়েছেন, আসাম সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস ১৯৬৫ অনুসারে যার একজন স্ত্রী রয়েছে, তিনি সরকারের কাছ থেকে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারেন না। সেই সঙ্গে বলা হয়েছে, যে সম্প্রদায়ের ক্ষেত্রে একজন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা যায়, তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর থাকবে।

এ ছাড়া নারী কর্মীদের ক্ষেত্রে বলা হয়েছে, সরকারি কোনো নারীকর্মী এমন কাউকে বিয়ে করতে পারবেন না, যার অপর একজন স্ত্রী রয়েছে ও যিনি দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে সরকারের কাছ থেকে অনুমতি নেননি।

যদিও আসামের একাধিক আইনজীবীর দাবি, এটা নতুন কিছু নয়। এই নিয়ম আসামে আগে থেকেই ছিল। কারণ সরকারি কর্মীদের চাকরিতে যোগদান করার আগে এ নিয়ে হলফনামা জমা দিতে হয়।

ধর্মেন্দ্র দেব নামে এক সিনিয়র আইনজীবী হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে হিন্দুরা দ্বিতীয় বিয়ে করতে পারেন না। আর অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যাপারটা ‘পার্সোনাল ল’-এর ব্যাপার। এক্ষেত্রে এ ধরনের বিয়ে আটকাতে গেলে রাজ্য সরকারকে ‘পার্সোনাল ল’ সংশোধন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X