কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৬:৩২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নারী সঙ্গীকে হত্যার পর টুকরো করে সেদ্ধ!

মুম্বাইয়ে সঙ্গীকে হত্যার ঘটনায় অভিযুক্তকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি : সংগৃহীত
মুম্বাইয়ে সঙ্গীকে হত্যার ঘটনায় অভিযুক্তকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের মিরা রোডে লোমহর্ষক একটি হত্যাকাণ্ড ঘটেছে। পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি তার নারী সঙ্গীকে হত্যার পর টুকরো টুকরো করেছেন। শুধু তাই নয়, সেই টুকরোগুলো প্রেসার কুকারে সেদ্ধও করেছেন তিনি!

পুলিশ জানিয়েছে, বুধবার (৭ জুন) সাততলার অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ আসতে থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভীতিকর দৃশ্যের মুখোমুখি হয়। ঘরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ৩২ বছরের তরুণী সরস্বতী বৈদ্যর দেহের খণ্ডিত অংশগুলো।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত মনোজ সেনের সঙ্গে ২০১৪ সালে পরিচয় ঘটে সরস্বতীর। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয় এবং একপর্যায়ে তারা একত্রে থাকা শুরু করেন। মনোজ বিবাহিত; বরিভালিতে তার বাড়ি আছে। সেখানে আত্মীয়রা থাকলেও তিনি পরিবার থেকে আলাদা থাকেন। স্থানীয় একটি রেশনের দোকানে কাজ করতেন। পরে দোকানটি বন্ধ হয়ে যায় বলে পুলিশকে জানিয়েছেন মনোজ।

পুলিশ জানায়, মনোজ ও সরস্বতী পাঁচ ৫ বছর ধরে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ সবসময় লেগেই থাকত। তবে নিজেদের ভেতরের কলহের কথা কখনোই বাইরে প্রকাশ করতেন না। বেশিরভাগ প্রতিবেশী খুনের ঘটনার পর তাদের নাম জেনেছেন। সরস্বতীকে রোববার খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মনোজদের প্রতিবেশী সোমেশ শ্রীবাস্তব বলেন, ‘উৎকট গন্ধ পেয়ে আমি ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ি। তখন মনোজ ভেতরে স্প্রে করে তারপর বের হন। এরপরই আমি পুলিশে খবর দিই।’

নয়ানগর পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বাজবেলে জানান, তরুণীর দেহের টুকরোগুলো পলিথিন ব্যাগ ও বিছানার চাদরে মুড়িয়ে মুম্বাইয়ের জে জে হাসপাতালে নেওয়া হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য।

এদিকে অভিযুক্ত মনোজের দাবি, সরস্বতী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X