কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহবার্ষিকীতে নিজ দলের সদস্যদের গুলিতে গ্যাংস্টার নিহত

দলের সদস্যদের গুলিতে নিহত গ্যাংস্টার। ছবি : সংগৃহীত
দলের সদস্যদের গুলিতে নিহত গ্যাংস্টার। ছবি : সংগৃহীত

বিবাহবার্ষিকীতে নানা পরিকল্পনা থাকে নানা মানুষের। তবে সামনে এসেছে বিচিত্র ঘটনা। বিবাহবার্ষিকীর দিনে নিজ দলের সদস্যদের গুলিতে প্রাণ গেছে এক গ্যাংস্টারের। শনিবার (০৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ওই গ্যাংস্টারের নাম শারদ মোহল। অর্থনৈতিক বিরোধের জেরে তিনি শুক্রবার (০৫ জানুয়ারি) নিহত হন। আর ঘটনাটি ভারতের পুনেতে।

গ্যাংস্টারের হত্যার এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, এক ব্যক্তি খুব কাছ থেকে শারদকে গুলি করেছেন। পুনের আবাসিক এলাকা কোথরুদে তাকে গুলি করা হয়।

ভিডিওতে দেখা গেছে, গুলি করার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সহকারীরা তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে কোথরুদের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার বুকে একটি ও কাঁধে দুটি গুলি লেগেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার শারদের বিবাহবার্ষিকী ছিল। ধারণা করা হচ্ছে, তার সাথে গ্যাং সদস্যদের জমি ও অর্থ নিয়ে বিরোধ ছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রে ফাদনাভিস বলেন, শারদ নিজ গ্যাংয়ের সাথে অন্য গ্যাংয়ের যুদ্ধে নিহত হননি। তিনি নিজের সহযোগীদের দ্বারা খুন হয়েছেন। আমাদের সরকার জানে কীভাবে এমন কুখ্যাত লোকদের সাথে আচরণ করতে হয়। কারোর গ্যাং যুদ্ধে জড়ানোর সাহস নেই।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / ‘বেলারুশে হামলা’ করবেন জেলেনস্কি!

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X