কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে রেকর্ড বৃষ্টি, নিহত ১২

গত দুদিন ধরে উত্তর ভারতে ভারী বৃষ্টি হচ্ছে। ছবি : সংগৃহীত
গত দুদিন ধরে উত্তর ভারতে ভারী বৃষ্টি হচ্ছে। ছবি : সংগৃহীত

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতে গত দুই দিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ভবনধসে দিল্লিতে একজন, উত্তরপ্রদেশে ছয়জন, হিমাচল প্রদেশে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া জম্মু ও কাশ্মীরে পানিতে ডুবে দুজন ভারতীয় সেনা মারা গেছেন।

ভারতীয় আবহাওয়া অফিস আইএমডি জানিয়েছে, দিল্লিসহ উত্তর ভারতে গত শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে দিল্লিতে এত বৃষ্টি কখনো হয়নি।

দিল্লি, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আগামী এক-দুইদিন আরও বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আইএমডি।

এনডিটিভি ও আনন্দবাজারের খবরে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যা থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হয়। সারা রাত বৃষ্টি হওয়ার পর শনিবার সকালেও আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। ফলে সকাল থেকেই রাজধানীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। শনিবার বৃষ্টি থামার পরিবর্তে তার তীব্রতা আরও বাড়ে। শহরের নানা প্রান্তে ১৫টি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া রাস্তায় রাস্তায় পানে জমে থাকার কারণে শনিবার সারা দিন দিল্লিতে তীব্র যানজট দেখা দেয়।

এদিকে আজও দিল্লি ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। গুরুগ্রামের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ও লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে এনডিটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১০

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১২

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৩

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৫

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৭

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৮

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৯

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০
X