কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ায় স্বামী খোয়ালেন কোটি টাকা, পাওনাদারদের অত্যাচারে স্ত্রীর আত্মহত্যা

রঞ্জিথা ও তার স্বামী দর্শন বাবু। ছবি : সংগৃহীত
রঞ্জিথা ও তার স্বামী দর্শন বাবু। ছবি : সংগৃহীত

দর্শন বাবু পেশায় প্রকৌশলী। প্রকৌশলী হলেও তার নেশা অবশ্য ক্রিকেটে জুয়া খেলা। ২০২১ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি বাজি ধরে আসছেন। তবে কপাল মন্দ হওয়ায় তেমন সফলতার মুখ দেখেননি। প্রায়ই বাজিতে হেরে কিংবা ঘাটতি অর্থ জোগান দিতে বিভিন্নজনের কাছে ধার করতেন। আর ধারের টাকা উসুল করতে পাওনাদাররা বাড়ি এসে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিতেন। তাদের ক্রমাগত অত্যাচারে ত্যক্ত-বিরক্ত হয়ে অবশেষে আত্মহত্যার পথই বেছে নিয়েছেন দর্শনের ২৩ বছর বয়সী স্ত্রী রঞ্জিথা।

এই ঘটনা ভারতের কর্ণাটকের চিত্রদুর্গায় ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। গত ১৮ মার্চ নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন রঞ্জিথা। তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, আইপিএল বাজি খেলেতে এক কোটি বেশি ভারতীয় রুপি ঋণ নিয়েছিলেন দর্শন।

২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএলের বাজির ফাঁদে পড়েন দর্শন। এই সময় তিনি দেড় কোটি রুপির মতো ধার করেন। তবে সব অর্থই তিনি জুয়ায় হেরে যান। এক কোটির মতো ধারের অর্থ শোধ করতে পারলেও এখনো মানুষ তার কাছে ৮৪ লাখ রুপি পাওনা। এতে তাদের সংসারের ওপর আর্থিক চাপ অনেক বেড়ে যায়।

রঞ্জিথার বাবা ভেঙ্কটেশ বলেন, দর্শন হোসাদুর্গায় মাইনর সেচ বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেন। ২০২০ সালে দর্শনকে বিয়ে করেছিলেন রঞ্জিথা। ২০২১ সালে সে দর্শনের জুয়া আসক্তির বিষয়টি টের পায়।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে রঞ্জিথার বাবা বলেন, তার মেয়ে পাওনাদারদের ক্রমাগত হয়রানির কারণে খুব হতাশ হয়ে পড়েন। এই কারণেই সে আত্মহত্যা করেছে। এমন ১৩ জন পাওনাদারের নাম পর্যন্ত উল্লেখ করেছেন তিনি।

ভেঙ্কটেশ জানান, দ্রুত টাকা উপার্জন করা যাবে এমন প্রলোভন দেখিয়ে তার জামাতাকে জুয়ার ফাঁদে ফেলা হয়েছে। তিনি বলেন, বাজির প্রতি দর্শনের কোনো আগ্রহ ছিল না। কিন্তু তারা তাকে বুঝায় এটিই ধনী হওয়ার সহজ উপায়। এমনকি দর্শনের বাজিতে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে তারা জামানত হিসেবে কিছু ফাঁকা চেক পর্যন্ত দিয়েছে।

আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন রঞ্জিথা। সেটি ইতোমধ্যে পেয়েছে পুলিশ। সেখানে স্বামী-স্ত্রী কী ধরনের হয়রানির শিকার হয়েছেন সব বিস্তারিত লিখে গেছেন রঞ্জিথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X