কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াশিং মেশিনে মিলল কাড়ি কাড়ি নগদ টাকা

ওয়াশিং মেশিনে পাওয়া নগদ রুপি। ছবি : সংগৃহীত
ওয়াশিং মেশিনে পাওয়া নগদ রুপি। ছবি : সংগৃহীত

ওয়াশিং মেশিনে মিলেছে ‍বিপুল টাকা (রুপি)। শুনতে অবাক লাগলেও বাস্তবেই ওয়াশিং মেশিন বিপুল পরিমাণ রুপি উদ্ধারের দাবি করেছে ভারদের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। মঙ্গলবার (২৬ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের লোকসভা নির্বাচনের আগে বেশ তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দাবিহীন কয়েক কোটি রুপি উদ্ধার করেছে। এরমধ্যে একটি জায়গায় অভিযান চালিয়ে ওয়াশিং মেশিন থেকেও মিলেছে বিপুল নগদ অর্থ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইডি বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ২ কোটি ৫৪ লাখ রুপি বেনামি অর্থ জব্দ করেছে। যার মধ্যে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে ওয়াশিং মেশিনে। বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে এ অভিযান চালায় সংস্থাটি।

ইডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড এবং এটির পরিচালক বিজয় কুমার শুক্ল ও সঞ্জয় গোস্বামীর অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গত কয়েক দিন ধরে তদন্তকারী এ সংস্থাটি দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, কুরুক্ষেত্র ও কলকাতায় অভিযান চালিয়েছে। ইডি ছাড়াও আরও একাধিক সংস্থা এ অভিযান চালিয়েছে। মূলত বিদেশি কোনো সংস্থার সঙ্গে ১৮০০ কোটি রুপির লেনদেনের গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। তবে সংস্থাটি ওয়াশিং মেশিনে ঠিক কত অর্থ পাওয়া গেছে তা স্পষ্ট করেনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্সের সহেযোগী হিসেবে কাজ করায় আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। ফলে এসব সংস্থার পরিচালকেরাও ইডির নজরদারিতে রয়েছেন।

নজরতারিতে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো লক্ষ্মিতন মেরিটাইম, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, রাজনন্দিনী মেটালস লিমিটেড, স্টুয়ার্ট অ্যালয়স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভাগ্যনগর লিমিটেড, বিনায়ক স্টিলস লিমিটেড এবং বশিষ্ঠ কনস্ট্রাকশন লিমিটেড।

অভিযান চলাকালে বিভিন্ন নথি ও ডিজিটাল ডিভাইসও জব্দ করা হয়েছে। এছাড়া এ সময়ে অভিযোগের সঙ্গে জড়িত ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X