কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবাকে পিটিয়ে মারল ছেলে

সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবাকে পিটিয়ে মারল ছেলে

এই দৃশ্য দেখে যে কারও গা শিউরে উঠবে। বেঞ্চে বসে থাকা বয়স্ক বাবার ওপর নির্দয়, পাশান ছেলে ঝাঁপিয়ে পড়ে; চোর পেটানোর মতো বাবাকে ইচ্ছেমতো কিলঘুষি মারতে থাকে। যে সন্তানকে কোলেপিঠে করে বড় করা সেই সন্তানের এমন হিংস্রতায় নির্বাক বাবা। একটু বাধাও দেননি তিনি। টানা এক মিনিট ধরে কিলঘুষি দিয়েও গায়ের জ্বালা মেটেনি সন্তানের। তাইতে দৌড়ে গিয়ে আবারও বাবার বুকে লাথি মেরে বসেন।

আদরের সন্তানের দ্বারা বাবার ওপর এমন নির্যাতনের একটি সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এতে দেখা যায়, ক্ষিপ্ত সন্তানকে ঠেকিয়ে নিয়ে যাচ্ছেন একজন। এ সময় বেঞ্চে বসে থাকা নির্যাতনের শিকার বাবা ধীরে ধীরে ঢুলে পড়েন বেঞ্চের ওপর। এই দৃশ্য দেখে দৌড়ে আসেন দুজন। ধরে বসানোর চেষ্টা করেন তাকে। কিন্তু কোনো লাভ হয়নি।

দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর কয়েক দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনা ভারতের তামিল নাড়ুর পেরামবালুর। স্থানীয় প্রশাসন বলছে, গেল ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে তার সন্তান সন্তোষের হাতে নির্মম নির্যাতনের শিকার হন বাবা। জানা গেছে, বিপুল সম্পদের মালিক ছিলেন, ৬৫ বছর বয়সী কুলন্ধাইভেলু নামের ওই ব্যক্তি। নিজ মালিকানায় ছিল কোম্পানিও। অবশেষে এই সম্পদই কাল হয় তার। সম্পদের ভাগাভাগি নিয়ে বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলে।

রোমহর্ষক এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে তা তুলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার সন্তোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X