কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গণহারে ছুটিতে কর্মীরা, ৮৬ ফ্লাইট বাতিল

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। ছবি : সং
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। ছবি : সং

অসুস্থতার কারণে গণহারে ছুটি নিতে শুরু করেছেন বিমানের কেবিন ক্রুরা। আর তাতেই বিপাকে পড়েছে বিমান পরিচালনাকারী সংস্থা। কেবিন ক্রু সংকটে বাধ্য হয়ে বাতিল করেছেন বিমানের অন্তত ৮৬ ফ্লাইট। বুধবার (০৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সেপ্রেসের একটি সূত্র জানিয়েছে, কেবিন ক্রুরা গণহারে অসুস্থতার ছুটি নেওয়ায় এমন সংকট দেখা দিয়েছে। ফলে ক্রু সংকটে ফ্লাইট বাতিল করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ জ্যেষ্ঠ কেবিন ক্রু ফ্লাইটের অল্প সময় আগেই অসুস্থতার কথা জানিয়ে ছুটির আবেদন করেন। এরপর থেকে ক্রুরা তাদের মোবাইল বন্ধ করে রাখেন। দেশটিতে নতুন নিয়োগ শর্তের কারণে আন্দোলনের অংশ হিসেবে শেষ মুহূর্তে কাজ থেকে তারা সরে এসেছেন।

ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী টাটার মালিকানাধীন এ কোম্পানির এক মুখপাত্র বলেন, গতকাল রাত থেকে কেবিন ক্রুদের কাছ থেকে তাদের অসুস্থতার খবর পেতে থাকি। এজন্য ফ্লাইট বাতিল বা বিলম্বের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমার ক্রুদের সঙ্গে যোগাযোগ করে এমনটা ঘটার কারণ জানার চেষ্টা করছি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে এজন্য সৃষ্ট যাত্রীদের অসুবিধা দূর করতে যথাসাধ্য চেষ্টা চলছে। অপ্রত্যাশিত দুর্ভোগের জন্য আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

আন্দোলনকারীদের অভিযোগ, টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়া চলে যাওয়ার পর থেকে চাকরিতে বৈষম্য চলছে। নির্দিষ্ট পদের জন্য ভাইবা দিয়ে তার চেয়ে নিচু পদে কাজ করতে হচ্ছে।

ক্রুদের আরও অভিযোগ, অনেক ক্ষেত্রে আগের ভর্তুকি প্যাকেজের সুযোগ-সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কোনো ক্ষেত্রে এগুলো বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X