কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:১৭ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

মমতার হয়ে লড়ে ইউসুফ পাঠানের বড় জয়

ইউসুফ পাঠান ও মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত
ইউসুফ পাঠান ও মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত

কোনোদিন রাজনীতির পথ ধরে হাঁটেননি। স্বচ্ছন্দ ছিলেন ক্রিকেটের ময়দানে। ভারতীয় দলের জার্সিতে পারফরম্যান্স তারপর আইপিএলে কেকেআরের জার্সিতে বাঙালির ঘরের ছেলে হয়ে ওঠা। ইউসুফ পাঠান এবার ভোটের মাঠেও কামাল করে দেখালেন।

ভারতের লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের মাঠে নামেন তিনি। আর প্রথমবারেই বিরোধীদের দুর্গ গুঁড়িয়ে দিয়ে জয় মুঠোবন্দি করলেন সাবেক এ ক্রিকেটার।

বহরমপুর লোকসভা কেন্দ্রে ১৫তম রাউন্ড গোনার শেষে এক নম্বরে তৃণমূল, দুই নম্বরে বিজেপি এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী একেবারে তিন নম্বরে পৌঁছে যান। ১৫ দফার শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫২২৭৮০, বিজেপি পেয়েছে ৩৭৯০৭৬ ভোট এবং কংগ্রেস পেয়েছে ৪৩৬০৮৩ ভোট।

অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৮৬ হাজারের বেশি ভোটে জয়ী হলেন।

পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে ইউসুফ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোটে লড়তে রাজি হয়েছিলেন। সেখানেই দিদির কথায় বাজিমাত করলেন ইউসুফ পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১০

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১১

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১২

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৪

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৫

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৬

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৭

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৮

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৯

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

২০
X