শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০১:২৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সংসদ নেতা হচ্ছেন মোদি

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন। সবার নজর দুজনের ওপর। বিজেপির নরেন্দ্র মোদি ও কংগ্রেসের রাহুল গান্ধী। কে হচ্ছেন প্রধানমন্ত্রী। যদিও এক রকম নিশ্চিত হয়েছে বিষয়টি। আবারও মসনদে বসতে যাচ্ছেন মোদি।

এ উপলক্ষে শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে বসেছেন। যেখানে থেকে নরেন্দ্র মোদিকে সংসদ নেতা নির্বাচিত করা হবে। এরপর আজ বিকেলেই দেশটির রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবেন এই জোট নেতারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ‍টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির সংসদে অনুষ্ঠিত বৈঠকে মোদি জোটের নেতা নির্বাচত হলে তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথ আরও প্রশস্ত হবে। আগামী রোববার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

অপরদিকে সংসদে রাহুল যেন বিরোধী দলের নেতার আসনে বসেন, সে দাবি বেশ জোরদার হচ্ছে। ইতোমধ্যে কংগ্রেসসহ ও জোটের অনেক নেতা এই দাবি তুলেছেন।

এবারের নির্বাচনে চমক দেখিয়েছে কংগ্রেস। তারা নির্বাচনে ৯৯টি আসন পেয়েছে। কংগ্রেসের এই সাফল্যের কৃতিত্ব রাহুলকে দেওয়া হয়। এ ছাড়া কংগ্রেসের ইন্ডিয়া জোটও নির্বাচনে ২৩২টি আসনে জিতে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে।

একই দাবি তুলে কংগ্রেসের রাজ্যসভার এমপি বিবেক টাঙ্কা বলেন, রাহুল জি নির্বাচনী প্রচারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনিই আমাদের নির্বাচনী মুখ ছিলেন। লোকসভায় সংসদীয় দলের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা তার কর্তব্য।

শিবসেনার (ইউবিটি) এমপি সঞ্জয় রাউতও গান্ধীর প্রশংসা করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধী যদি নেতৃত্ব গ্রহণ করতে প্রস্তুত হন, তাহলে আমরা আপত্তি করব কেন? তিনি একাধিকবার নিজেকে জাতীয় নেতা হিসেবে প্রমাণ করেছেন। তিনি জনপ্রিয় নেতাদের একজন। আমরা সবাই তাকে চাই এবং তাকে ভালোবাসি। জোটের কোনো আপত্তি বা মতপার্থক্য নেই।

২০০৪ সালে রাজনীতিতে নাম লেখান রাহুল গান্ধী। তবে ৫৩ বছর বয়সী এই কংগ্রেস নেতা এখন পর্যন্ত কোনো সাংবিধানিক পদে বসেননি। যদিও এই সময়ের মধ্যে তার দল কংগ্রেস দেশের ক্ষমতায় পর্যন্ত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X