কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

হোটেলে নারী পুলিশের সঙ্গে ধরা, ডেপুটি সুপার হলেন কনস্টেবল

হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়া দৃশ্য ও পুলিশ কর্মকর্তা। ছবি : সংগৃহীত
হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়া দৃশ্য ও পুলিশ কর্মকর্তা। ছবি : সংগৃহীত

নারী পুলিশ কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় হোটেলে ধরা পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় তাকে শাস্তির মুখোমুখি করেছে কর্তৃপক্ষ। ডেপুটি পুলিশ সুপার থেকে তাকে কনস্টেবল পদে পদাবনতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পদাবনতি দেওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম কৃপা শংকর কানৌজিয়া। তিনি ভারতের উত্তর প্রদেশের ডেপুটি পুলিশ সুপারেনটেনডেন্ট ছিলেন। হোটেলে নারী কনস্টেবলের সঙ্গে ধরা পড়ার তিন বছর পর তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

কৃপা শংকর উত্তর প্রদেশের উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার (সিও) ছিলেন। পদাবনতিও পর তিনি এখন রাজ্যের গোরখপুরেরর ২৬তম প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) ব্যাটালিয়নে সংযুক্ত হয়েছেন।

জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০২১ সালের জুলাইয়ে। ওই সময়ে তিনি ছুটি নেন। এরপর নিখোঁজ হন। পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিলেও বাড়িতে যাননি। কানপুরের একটি হোটেলে নারী কনস্টেবলকে নিয়ে ওঠেন কৃপা শংকর। এরপর নিজের ব্যক্তিগত ও অফিসিয়াল ফোন নম্বরও বন্ধ করে রাখেন তিনি।

এদিকে তার খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্ত্রী। তিনি স্বামীর খোঁজ পেতে উন্নাওয়ের এসপির সঙ্গে যোগাযোগ করেন। পরে রাজ্য পুলিশের একটি গোয়েন্দা দল হোটেলে গিয়ে তার ফোন বন্ধ পায়। এরপর হোটেলে অভিযান চালিয়ে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা।

পুলিশের এ কর্মকর্তা ও নারী কনস্টেবলের হোটেলে প্রবেশের দৃশ্যও সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে তদন্তে এটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এ ঘটনায় সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন পর্যালোচনা করে সরকার তাকে কনস্টেবল পদে পদাবনতি দেয়।

সরকারের এমন আদেশের পর পুলিশের এডিজি (প্রশাসন) অবিলম্বে সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ জারি করেন। ফলে ডেপুটি সুপার থেকে পুলিশ কনস্টেবল হয়েছেন কৃপা শংকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X