কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০২:৩৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে দুবাই শেখের বিশাল গাড়ি, ভিডিও ভাইরাল

বিশাল আকারের এই গাড়িটি শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের। ছবি : সংগৃহীত
বিশাল আকারের এই গাড়িটি শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিশাল আকারের একটি গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। গাড়িটি সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাসীন রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গাড়িটির মডেল হামার এইচওয়ান এক্সথ্রি। এটি সাধারণ স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) চেয়ে তিনগুণ বড়।

গত বছরের নভেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, শেখ হামাদের গাড়ির প্রতি আগ্রহ রয়েছে। তিনি শত শত গাড়ি সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিশ্ব রেকর্ড করা গাড়িও রয়েছে। আর ভাইরাল হওয়া গাড়িটিও তার সংগ্রহের অংশ।

টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়িটি সড়কে চালাতে কয়েকজন মানুষ চালককে সহযোগিতা করছেন। গাড়িটির সামনেই কয়েকটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এ সময় পুলিশের গাড়ি থেকে অনবরত সাইরেন বাজছিল।

ভিডিওটি টুইটারে প্রায় দুই কোটি মানুষ দেখেছেন। ৫৮ হাজার মানুষ এতে লাইক দিয়েছেন। লাখ লাখ টুইটার ব্যবহারকারী এমন বিশালাকৃতির গাড়ি দেখে অবাক হয়েছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৭৪ বছর বয়সি শেখ হামাদের নিট সম্পদের পরিমাণ ২ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। তার গাড়ি সংগ্রহের বিষয়টি প্রায় বিশ্ব সংবাদমাধ্যমের খবরে আসে। সংযুক্ত আরব আমিরাত, মরক্কোসহ বিশ্বের চারটি জাদুঘরে তার গাড়িগুলো রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X