কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে শ্রম আইনে বড় পরিবর্তন, সুবিধা বাড়ছে শ্রমিকদের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন করে শ্রম আইন সংশোধন করায় সুবিধা বেড়েছে শ্রমিকদের।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন আইনানুসারে কর্মস্থলে আগের চেয়ে বেশি সুবিধা পাবেন কর্মীরা। আগামী ফেব্রুয়ারি থেকে নতুন এ আইন কার্যকর করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে দেশটিতে একটি রাষ্ট্রীয় ডিক্রি জারি করা হয়েছে। সংশোধিত শ্রম আইনে কিছু অনুচ্ছেদে পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন করে দুটি অনুচ্ছেদ যুক্ত এবং সাতটি অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, আগের শ্রম আইন অনুসারে মাতৃত্বকালীন ছুটি ছিল ১০ সপ্তাহ বা আড়াই মাস। নতুন আইনে তা বাড়িয়ে ১২ সপ্তাহ বা তিন মাস করা হয়েছে। এছাড়া ভাইবোনের মৃত্যুতে অংশ নিতেও ছুটি বাড়ানো হয়েছে। আইনানুসারে এখন তিন দিনের ছুটি মিলবে। এছাড়া কোনো প্রতিষ্ঠানে প্রবেশনারি সময় নির্ধারণ করা হয়েছে ৬ মাস বা ১৬০ দিন।

সংশোধিত আইনানুসারে কর্মীরা ওভারটাইমে আর্থিক বিষয় ছাড়াও ছুটির দাবি করতে পারবেন। চাকরি ছাড়ার জন্য এখন থেকে এক মাস আগে কর্মস্থলে অবহিত করতে হবে, যা আগে দুই মাস আগে জানাতে হতো। এ কর্মীরা এখন আবাসন ও যাতায়াত খরচ পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি কর্মীদের জন্যও আইন সংশোধন করা হয়েছে। নিয়োগদাতা কিংবা প্রতিষ্ঠানকে বিদেশি কর্মীদের বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ প্রদান করতে হবে। বর্তমান আইনে অবশ্য এ বিষয়ে সময় নির্ধারণ করা হয়নি। তবে কাজের অনুমোদনপত্রের মেয়াদের ভিত্তিতে এটি ঠিক করা হবে।

এদিকে সৌদি আরবের শূরা কাউন্সিলে ১৯ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির এমন পদক্ষেপকে সৌদির আইনি কাঠামোয় নারীর অংশগ্রহণ নিশ্চিতের আরও এক ধাপ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সোমবার এক রাজকীয় ডিক্রির মাধ্যমে তাদের চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনতে শূরা কাউন্সিলের ১৫০ আসনের মধ্যে ২০ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখার বিধান করা হয়। এরই অংশ হিসেবে এই নারীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শূরা কাউন্সিলের স্পিকার শেখ ড. আব্দুল্লাহ আল শেখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X