কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে চিকিৎসকদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা

বিষণ্ন এক চিকিৎসকের প্রতীকী ছবি
বিষণ্ন এক চিকিৎসকের প্রতীকী ছবি

ইরানে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে চিকিৎসকদের আত্মহত্যার প্রবণতা, যা দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুতর সংকট হিসেবে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে, ইরানের চিকিৎসকরা মানসিক চাপ, দীর্ঘ কর্মঘণ্টা এবং পেশাগত অস্থিরতার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ইরানের মেডিকেল কাউন্সিল জানায়, গত এক বছরে ইরানে ১৬ চিকিৎসক আত্মহত্যা করেন। তার আগের বছর আত্মহত্যার খবর পাওয়া যায় ১৩ চিকিৎসকের।

এ বিষয়ে একজন চিকিৎসক জানান, তার পরিচিত একজন বিশেষজ্ঞ যিনি তার পেনশন কম হওয়ার কারণে জীবনযাপন করতে হিমশিম খাচ্ছিলেন। আত্মহত্যার এমন পরিস্থিতিতে ইরানের সাইকলজিস্ট সাবা আলালেহ জানান, গত কয়েক বছরে চিকিৎসাক্ষেত্রে যা ঘটছে তা নিয়ে বেশ বিচলিত চিকিৎসকরা। এতে করে তাদের মনে সৃষ্টি হয়েছে গভীর হতাশা এবং সামাজিক সংকট। ইরান সরকার চিকিৎসাক্ষেত্রে তৈরি এই পরিস্থিতির কথা স্বীকার করলেও কোনো সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছে না বলে অভিযোগ অনেকের।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ সমস্যা সমাধানের জন্য ব্যাপক সংস্কার ও দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন। পেশাগত চাপ কমাতে কর্মঘণ্টা নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা বৃদ্ধি এবং একটি সমর্থনমূলক কর্মপরিবেশ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। চিকিৎসকদের সুস্থতা নিশ্চিত করার জন্য এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X