কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি স্থল বাহিনীর ওপর রকেট নিক্ষেপ

উত্তর ইসরায়েলে আনা হচ্ছে অত্যাধুনিক ট্যাংক। ছবি: রয়টার্স
উত্তর ইসরায়েলে আনা হচ্ছে অত্যাধুনিক ট্যাংক। ছবি: রয়টার্স

ইসরায়েলি স্থল বাহিনীর ওপর রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে, তারা মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ইসরায়েলি সীমান্ত শহর মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছিল। এর ২৫ মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল। আইডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যা প্রায় পাঁচটি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে। কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়। কিছু খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায়।

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরের মেটুলা, মিসগাভ আম এবং কাফার গিলাদির আশপাশের এলাকাগুলোকে ‘ক্লোজ মিলিটারি জোন’ ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করেছে। সেখানেই হামলা করে হিজবুল্লাহ। যদিও তা সফল হয়নি বলে জানা যাচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপের মাধ্যমে কমান্ডো নামিয়েছে ইসরায়েল। সেখানে বড় ধরনের সংঘাতের খবর জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়, রাত থেকে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সীমান্তের ওপার থেকে আর্টিলারি ফায়ারের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা। সকাল নাগাদ লেবাননের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছু হটে। তবে এখনো একের পর এক বিস্ফোরণ হচ্ছে।

এদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাসেম। ওই ভাষণে তিনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার কথা জানিয়ে বলেন, ইসরায়েলের স্থল হামলা রুখে দিতে তারা প্রস্তুত। তিনি যে কোনো পরিস্থিতিতে ইহুদিদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

অপরদিকে মিত্রদেশের সহযোগিতায় ইরানের এগিয়ে আসার সম্ভাবনা ধীরে ধীরে প্রবল হচ্ছে। ধারণাটির ব্যাপারে যুক্তরাষ্ট্রও সজাগ। তারা আগেভাগেই জানিয়ে দিয়েছে, লেবানন-ইসরায়েল যুদ্ধে ইরানের হস্তক্ষেপ মেনে নেবে না তারা। ইসরায়েলে হামলা চালালে ইরানকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১০

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১২

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৩

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৪

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৫

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৬

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৭

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৮

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

২০
X