কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১১:৫৬ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এফ-১৬ দিয়ে পশ্চিম তীরে হামলা, নিহত ১৮

গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক যান। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক যান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের তুলকারিম শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা সংস্থা শিন বেতের সহযোগিতায় যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি বাহিনীর অপর এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের অবকাঠামোকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর এ দাবির বিষয়ে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ক্যাম্পের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালানো হয়েছে। আলজাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সনদ ক্যাম্পের ধ্বংসাবশেষ যাচাই করেছে। তারা জানিয়েছে, পশ্চিম তীরের নাবলুসের উত্তর পশ্চিমে এ এলাকাটি অবস্থিত।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল,স্কুল, শরণার্থী শিবির , মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এ ছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X