কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে বাঁচাতে একজোট কয়েকটি আরব দেশ

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সৌদি আরব আয়োজিত বৈঠকে আরব দেশগুলোর নেতারা। ছবি : এ নিউজ
গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সৌদি আরব আয়োজিত বৈঠকে আরব দেশগুলোর নেতারা। ছবি : এ নিউজ

কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা যেত না। অথচ এবার ইরানকে বাঁচাতে জোট বেঁধেছে উপসাগরীয় কয়েকটি দেশ। ইরানের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ইসরায়েল যেন হামলা না চালায়, তা নিয়েই বাইডেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা।

বৃহস্পতিবার একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে নিবৃত করা হয়।

এসব উপসাগরীয় দেশগুলোর নেতাদের বিশ্বাস, এমন কোনো হামলা হলে আন্তর্জাতিক তেলের বাজারে এর প্রভাব পড়বে। আর অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন আরব বিশ্বের নেতারা।

ইসরায়েলের হামলায় তেলনির্ভর অর্থনীতির এই অঞ্চল খুবই বিপদে পড়বে। আবার ইরানও যদি পাল্টা হামলা চালায়, তাহলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে, এখন তেহরান ও তেল আবিবকে শান্ত করতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ত্রিপাক্ষিক এই বৈঠকে মার্কিন, ইসরায়েলি ও উপসাগরীয় ওই দেশগুলোর কর্মকর্তারা রয়েছে। তেলনির্ভর আরব দেশগুলো যেমন তাদের অর্থনীতি ঝুঁকিতে ফেলতে চায় না। তেমনি ওয়াশিংটনও এমন কিছু ঘটুক তা চায় না। এজন্য ইরানে এখনও প্রতিশোধমূলক হামলা চালাতে পারেনি ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X