কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইসরায়েলি সেনাপ্রধান

গাজায় যুদ্ধরত ইসরায়েলের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধরত ইসরায়েলের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামলার কবলে পড়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি।হামাসের কাসসাম ব্রিগেডের সেনারা তার ওপর ওই হামলা করে। সেখান থেকে অল্পের জন্য প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন তিনি।

দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাচ্ছে গাজার স্বাধীনতাকামী সামরিক সংগঠন আল কাসসাম ব্রিগেড। কয়েক দিন আগেই শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছেন আল কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা ও হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। তারপরই যুদ্ধ আরও জোরদার করার ঘোষণা দেয় বাহিনীটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের একটি এলাকায় হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন জেনারেল হালেভি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গাজার উত্তরে একটি বাড়িতে হামলা চালায়। যেখানে হালেভির উপস্থিত থাকার কথা জানা গিয়েছিল। তবে হামলার সময় ওই বাড়ি থেকে নিরাপদে চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান ইসরায়েলি সেনাপ্রধান।

একটি ইসরায়েলি সূত্র জানায়, হালেভি উত্তর গাজায় চলমান ইসরায়েলি সেনা অভিযান পরিদর্শন করছিলেন এবং খোঁজখবর নিচ্ছিলেন। সেই সময়ে একটি বাড়ির ওপর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X