কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০১ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে এক দিনে নিহত ৫৯

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি এলাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি এলাকা। ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবানন জুড়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামলা চালিয়েছে ইসরায়েল। ওই দিন কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জনে পৌঁছেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওই দিন আহত হয়েছেন ১১২ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩৫৬ জন।

ইসরায়েল সেপ্টেম্বরের শেষের দিক থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। তারা দাবি করছে, হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতেই এসব হামলা হচ্ছে। বিমান হামলার মধ্যেই হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ নিধনে সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়ে পয়লা অক্টোবর দক্ষিণ লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল।

লেবাননে ইসরায়েলি হামলায় ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখনও নতুন নতুন এলাকা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বাড়ছে উদ্বাস্তুর সংখ্যা।

এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা ১৩ মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত বেসামরিক এবং হামাস যোদ্ধাদের তালিকা পৃথকভাবে করেন না। তবে তারা বলেছে, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ১৭ হাজারের বেশি জঙ্গিকে হত্যা করেছে। তবে এর স্বপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৪,০৫৬ জন নিহত এবং ১০৪,২৬৮ জন আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, ধ্বংসস্তূপের নিচে বা চিকিৎসকরা যেতে পারেননি এমন জায়গায় হাজার হাজার মৃতদেহ চাপা পড়েছে।

মূলত হামাস যোদ্ধারাই এ যুদ্ধ শুরু করে। তারা গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। তখন প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিলেন। এর চেয়ে জঘন্য কাজটি ছিল ২৫০ জন নিরপরাধ মানুষকে অপহরণ করে গাজায় নিয়ে আসা। প্রায় ১০০ জিম্মি এখনও গাজার ভিতরে রয়েছেন। তাদের মধ্যে কতজন বেঁচে আছেন তা নিশ্চিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১১

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১২

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৩

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৪

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৫

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৭

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৮

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X