মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৫:০৫ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

গর্ভনরদের বরখাস্তের আদেশ দেওয়ার পর সাংবাদিকদের সামনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
গর্ভনরদের বরখাস্তের আদেশ দেওয়ার পর সাংবাদিকদের সামনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অধিকৃত পশ্চিম তীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন। স্বায়ত্তশানে ব্যর্থতা ও ফিলিস্তিনিতের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের লক্ষে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) আব্বাস এ পদক্ষেপ নিয়েছেন। খবর আল-জাজিরার।

অধিকৃত এলাকায় ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আটটি প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস। বরখাস্ত করা গভর্নরদের মধ্যে নাবলুস, জেনিন ও তুলকারেমের গভর্নররা রয়েছেন। এসব এলাকায় সম্প্রতি ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর দায়িত্বে বহাল রয়েছেন। বরখাস্ত করা গভর্নরদের স্থলে নতুন গর্ভনর নিয়োগের জন্য একটি কমিটি গঠন করেছেন মাহমুদ আব্বাস।

এদিকে, গভর্নরদের বরখাস্ত করা হলেও বাস্তব অবস্থার কোনো উন্নতি হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ফিলিস্তিনিদের তেমন কোনো সমর্থন নেই। এ ছাড়া ইসরায়েলের কট্টর ডানপন্থি সরকার নানা বিধিনিষেধ আরোপ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা আরও কমিয়ে দিয়েছে।

আব্বাস তার ডিক্রির মাধ্যমে গাজা উপত্যকার চার গভর্নরকেও বরখাস্ত করেছেন। তবে এর বাস্তব কোনো প্রভাব নেই। কারণ ২০০৭ সালে হামাস উপত্যকাটির নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে এখানে আব্বাসের শাসনক্ষমতা কেবল প্রতীকীভাবেই রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X