কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

দামেস্কে শিক্ষার্থীরা স্কুলে যেতে শুরু করেছে

দামেস্কের একটি স্কুলের সামনে শিক্ষার্থীদের ভিড়। ছবি : সংগৃহীত
দামেস্কের একটি স্কুলের সামনে শিক্ষার্থীদের ভিড়। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের স্কুলে ফিরে যেতে দেখা গেছে। এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো তারা ক্লাসে অংশ নেয়। এর আগে দেশটিতে গঠিত নতুন অন্তর্বর্তী সরকার শহরের সব স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেয়।

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৮ ডিসেম্বর ইসলামপন্থিগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ক্ষমতা দখলের পর সিরিয়ার রাজধানীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দৈনন্দিন জীবনেও মৃদু গতির সঞ্চার করেছে।

দামেস্কের বাসিন্দা তিন সন্তানের মা রাঘিদা ঘোসন বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসে ফেরত পাঠাতে বলেছে। আগামী দুই দিনের মধ্যে ছোটরাও স্কুলে ফিরে যাবে। তিনি এএফপিকে বলেন, আমরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছি, তারা স্কুলে ফিরতে পেরে খুশি।

কর্মকর্তারা জানিয়েছেন, আরব দেশগুলোর সাপ্তাহিক প্রথম কর্মদিবস রোববার দেশজুড়ে বেশিরভাগ স্কুল খুলেছে। তবে পরিস্থিতির অনিশ্চয়তার কারণে কিছু অভিভাবক তাদের সন্তানদের ক্লাসে পাঠাচ্ছেন না।

একজন স্কুল কর্মচারী বলেন, ৩০ শতাংশের বেশি স্কুল ছাত্র-ছাত্রী রোববার ক্লাসে ফেরত আসেনি, তবে ধীরে ধীরে এদের উপস্থিতি বাড়বে।

বিশ্ববিদ্যালয়গুলোও আবার কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে। তবে রোববার প্রশাসনিক কর্মীদের কাজে উপস্থিতি ছিল কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় কর্মী বলেন, সবকিছু এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। স্বাভাবিক হতে এখনো সময় লাগবে।

সিরিয়ায় কর্ম সপ্তাহের প্রথম দিন রোববার অনেক লোকই স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে শুরু করেছে। ব্যবসায়িক জীবনও নতুনভাবে শুরু হয়েছে। মানুষ সবকিছু নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নতুন সরকারও চেষ্টা করছে কীভাবে প্রশাসনিক কার্যক্রম নতুন করে শুরু করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X