কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নারী হওয়ায় হাত মেলালেন না সিরিয়ার নেতা

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে সিরিয়ার নেতা আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে সিরিয়ার নেতা আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত

নারী ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আলোচনা করতে সিরিয়া সফর করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তার সঙ্গে ছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো। তারা সিরিয়ার ডি-ফ্যাক্টো শাসক এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান আহমেদ হুসেইন আল-শারার সঙ্গে বৈঠক করেন।

শুক্রবার (০৩ জানুয়ারি) এই বৈঠকের শুরুতেই একটি অস্বস্তিকর ঘটনা ঘটে। আল-শারা ফরাসি মন্ত্রীর সঙ্গে করমর্দন করেন। কিন্তু বেয়ারবকের দিকে হাত বাড়াননি। তিনি বেয়ারবকের সামনে নিজ বুকে হাত রেখে সম্মান জানান। খবর আরটি।

প্রসঙ্গত, সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আল-শারা একজন কট্টর ইসলামি বিশ্বাসী। তিনি নারীদের সঙ্গে করমর্দন করেন না। এজন্যই তিনি বেয়ারবকের সঙ্গে হাত মেলাননি।

বেয়ারবক এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, আমি জানতাম, হাত মেলানো আশা করা ঠিক হবে না। ফরাসি মন্ত্রীও হাত না মেলানোর বিষয়ে সিরিয়ার নেতা আল-শারার সঙ্গে একমত ছিলেন।

বৈঠকে নারীর অধিকার নিয়ে আল-শারার সঙ্গে দুই মন্ত্রী কথা বলেন। ফরাসি মন্ত্রী বারো এক্স-এ এক পোস্টে উল্লেখ করেন যে, সিরিয়ার নতুন প্রশাসন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহী জোটের আকস্মিক আক্রমণে সিরিয়ার সেনাবাহিনী কয়েক দিনের মধ্যে পরাজিত হয়। এর ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

এদিকে সব ইস্যুকে ছাপিয়ে আল-শারার করমর্দন এড়ানোর বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X