কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদ প্রধানকে কাতার পাঠালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সঙ্গে মোসাদ প্রধান জেনারেল নিজান আলোন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সঙ্গে মোসাদ প্রধান জেনারেল নিজান আলোন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলকে কাতারে পাঠিয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একজন প্রতিনিধি এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আলোচনা শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মোসাদ গোয়েন্দা সংস্থা ও শিন বেত নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল নিজান আলোন এবং পররাষ্ট্রনীতি উপদেষ্টা ওফির ফালককে দোহার উদ্দেশে রওনা হওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি, ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে। আলোচনার মূল লক্ষ্য ৭ অক্টোবর ২০২৩ সালের হামলায় গাজায় ধরে নিয়ে যাওয়া জিম্মিদের মুক্তি।

এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, জিম্মিদের মুক্তি না হলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

৭ অক্টোবরে হামাসের হামলায় নিহত ১,২০৮ জন ইসরায়েলির অধিকাংশই বেসামরিক ছিলেন। এ ছাড়া ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল, যাদের মধ্যে ৯৪ জন এখনও সেখানে আছেন। অন্যদিকে, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ৪৬ হাজার ৫৩৭ জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, নিহতদের অধিকাংশই বেসামরিক।

এই আলোচনাকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে উল্লেখ করে জিম্মি পরিবারের একটি গোষ্ঠী চূড়ান্ত চুক্তির মাধ্যমে শেষ ব্যক্তিটিকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X