শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ

তেল আবিবের বেন গুরিয়ান এয়ারপোর্ট। ছবি : সংগৃহীত
তেল আবিবের বেন গুরিয়ান এয়ারপোর্ট। ছবি : সংগৃহীত

ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলার পর রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলার মধ্য দিয়ে চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলার পর তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা শনিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে, যা এ সপ্তাহে হুতি বিদ্রোহীদের চতুর্থ আক্রমণ। বিবৃতিতে দাবি করা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে তবে মানুষকে সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, এ হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজছে এবং হাজার হাজার মানুষ বোমা শেল্টারের দিকে ছুটছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এ হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে ইয়েমেনের হুতিরা এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি। তবে, শুক্রবার হুথি যোদ্ধারা ঘোষণা করে, তারা মধ্য ও দক্ষিণ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। পাশাপাশি লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরিতে আঘাত করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X