কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেবে ইয়েমেন

মার্কিন হামলার প্রতিবাদে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ র‍্যালির আয়োজন। পুরোনো ছবি
মার্কিন হামলার প্রতিবাদে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ র‍্যালির আয়োজন। পুরোনো ছবি

ইয়েমেন মার্কিন হামলার জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কার্গো জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা।

সোমবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) রাতে এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুলমালিক আল-হুতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ভাষণে তিনি বলেন, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ র‍্যালির আয়োজন করা হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, যেন তারা এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে।

হুতি নেতা বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায়, তবে আমরা পাল্টা প্রতিরোধ করব। মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেওয়া হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলায় ইয়েমেনে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।

হুতিদের দাবি, ইসরায়েলি জাহাজের ওপর নতুন করে হামলার হুমকি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তাদের ওপর এই হামলা চালিয়েছে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে হুতিরা আর কোনো ইসরায়েলি জাহাজে হামলা চালায়নি।

ভাষণে হুতি নেতা আরও বলেন, এই আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্র অবরোধের মুখে পড়বে। আমরা শত্রুর বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করব।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা শুরু করে। এর ফলে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপরিবহন ব্যাহত হয়।

উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যিক নৌপরিবহনের ১২ শতাংশ লোহিত সাগর দিয়ে চলাচল করে। হুতিদের সাম্প্রতিক হুমকির কারণে এ অঞ্চলে নিরাপত্তা সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১০

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১১

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১২

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৩

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১৪

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৫

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১৬

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৭

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৯

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

২০
X